জেলার সংবাদ

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ৭ দোকান, কোটি টাকার ক্ষতির শঙ্কা

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২১ মার্চ) রাত ১১টার দিকে হঠাৎ বাজারে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

এই অগ্নিকাণ্ডে আমিন ভ্যারাইটিজ স্টোর, হাজী হাশেম স্টোর, সুচি শিল্পালয়, শ্রাবন্তী শিল্পালয়, ইমরান স্টোর, জনতা টেইলার্স এবং বেবিশপসহ মোট ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

 

কমলনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার মতো হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন