বাংলাদেশ, জেলার সংবাদ

লক্ষ্মীপুরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার কলেজছাত্রের হাত-পা বাঁধা মরদেহ

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২৫শে জানুয়ারী ২০২৬ ০১:১৬:৫৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লক্ষ্মীপুরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর ফজলে রাব্বি (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রপবাহ বাগ গ্রামের একটি প্রবাসী বাড়ির ট্যাংক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বি সদর উপজেলার পূর্ব আলাদাদপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৭ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজারে যাওয়ার পর থেকে রাব্বি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরদিন তার বাবা চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার বিকেলে স্থানীয়রা ওই বাড়ির ট্যাংকির ওপর মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 

পুলিশ জানায়, লাশটি অর্ধগলিত হওয়ায় শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে খুনের পর সেপটিক ট্যাংকের ভেতর লাশটি ফেলে দেয়। এ ঘটনায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি মামলা করেছেন নিহত কলেজছাত্রের বাবা।

 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, যেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, এর চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। কৌতূহলবশত দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর লাশটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন