লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাতপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি বিভিন্ন ধরনের ছুরি এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রবের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পূর্ব আলাদাতপুর গ্রামের রমজান আলী মোক্তার বাড়িতে আবুল হোসেনের ছেলে ছাকিম হোসেনের ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি বিভিন্ন ধরনের ছুরি এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামত জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, বিভিন্ন ধরনের ছুরি এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সব আলামত জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্রটি কীভাবে সেখানে এসেছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/এসভিএন