বাংলাদেশ, জেলার সংবাদ

লক্ষ্মীপুরে ভোটের ৬টি জাল সিল ও কম্পিউটারসহ যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লক্ষ্মীপুর শহরের জুবলি দিঘির পাড় এলাকার একটি প্রেস থেকে ভোটের ছয়টি জাল সিল ও একটি কম্পিউটারসহ সোহেল রানা (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদের নেতৃত্বে শহরের মারিয়াম প্রিন্টার্স-এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ জানান, জব্দকৃত সিলগুলো অবৈধভাবে প্রস্তুত করা হয়েছিল। এগুলো তৈরির কোনো বৈধ অনুমতি ছিল না এবং নির্বাচন সংশ্লিষ্ট সিল এভাবে তৈরি করা সম্পূর্ণ বেআইনি।


জিজ্ঞাসাবাদে আটক সোহেল রানা জানান, এক ব্যক্তি তাকে এই ছয়টি সিল তৈরির অর্ডার দিয়েছিলেন।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন