জেলার সংবাদ

লক্ষ্মীপুরে ২২০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোটের উৎসবে অংশ নিতে প্রস্তুত লক্ষ্মীপুরের চারটি আসনের ভোটাররা, তবে অতীত নির্বাচনের সহিংসতার স্মৃতি তাদের তাড়া করে ফিরছে। জেলায় মোট ৪৯৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২২০টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন, যার মধ্যে ১২০টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। বিশেষ করে লক্ষ্মীপুর-২ আসনের ১৫১টি কেন্দ্রের মধ্যে ১১২টিই ঝুঁকিপূর্ণ। ভোটাররা এবার নির্বিঘ্ন নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

মেঘনা নদী বেষ্টিত এই উপকূলীয় জেলায় অতীতে সহিংসতার হার বেশি ছিল এবং ভোটার উপস্থিতি ছিল কম। তবে এবার ভোটাররা বাধভাঙা উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে চান এবং অতীতের তিক্ততার অবসান প্রত্যাশা করছেন। লক্ষ্মীপুর-১ আসনে ৩০টি, লক্ষ্মীপুর-৩ আসনে ৪০টি এবং লক্ষ্মীপুর-৪ আসনে ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানিয়েছেন, সুষ্ঠু ভোট নিশ্চিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। জেলা প্রশাসন জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন