যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে উগ্র ডানপন্থী এবং ফিলিস্তিনপন্থীদের দুটি পৃথক বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। মধ্য লন্ডনে শনিবার (১৬ মে) এই দুটি পৃথক মিছিল অনুষ্ঠিত হয়, যার একটি ছিল নাকবা দিবসের পরদিন আয়োজিত ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং অন্যটি টমি রবিনসনের উদ্যোগে আয়োজিত উগ্র ডানপন্থী সমাবেশ।
পৃথক ও মুখোমুখি এই দুটি সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ। শহরের বাইরে থেকে আনা অতিরিক্ত ফোর্সসহ প্রায় ৪ হাজার কর্মকর্তা মোতায়েন করা হয়। পুলিশ এই পদক্ষেপকে বছরের পর বছর ধরে চালানো তাদের সবচেয়ে বড় জনশৃঙ্খলা অভিযান হিসেবে অভিহিত করেছে এবং যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে "সম্ভাব্য সবচেয়ে জোরালো ক্ষমতা" ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে।
দুই পক্ষের প্রতিবাদ মিছিলের নিরাপত্তা এবং সংঘর্ষ এড়াতে পুলিশের সাধারণ দল ছাড়াও সাঁজোয়া যান, ঘোড়া, কুকুর, ড্রোন এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল বলে নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশ।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/পিআরএএন