ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

লন্ডনে বসছে ব্যালন ডি’অরের ৭০তম আসর, মনোনয়ন ঘোষণা ৮ সেপ্টেম্বর

লন্ডনে বসছে ব্যালন ডি’অরের ৭০তম আসর, মনোনয়ন ঘোষণা ৮ সেপ্টেম্বর

খেলাধুলা, ফুটবল

লন্ডনে বসছে ব্যালন ডি’অরের ৭০তম আসর, মনোনয়ন ঘোষণা ৮ সেপ্টেম্বর

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২রা সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩০:৫১ পূর্বাহ্ন

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফ্রান্স ফুটবল সাময়িকীর আয়োজনে আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে এবারের জাঁকজমকপূর্ণ গালা নাইট।

ব্যালন ডি’অরের প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে শ্রদ্ধা জানাতে এবার প্যারিসের বাইরে ঐতিহ্যবাহী এই আসর বসছে ব্রিটিশ রাজধানীতে। আগামী ৮ সেপ্টেম্বর প্রতিটি ক্যাটাগরিতে ৩০ জনের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ সাংবাদিকদের একটি প্যানেল খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় সাফল্য ও ফেয়ার প্লের ওপর ভিত্তি করে ভোট দিয়ে সেরা নির্বাচন করবেন।

 

পুরস্কারটির ৭০তম বার্ষিকী উপলক্ষে এ বছর পুরুষ ও নারী বিভাগের শীর্ষ তারকার পাশাপাশি মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা গোলরক্ষক, কোচ ও ক্লাবকে সম্মাননা জানানো হবে।

সূত্র: ইয়াহু স্পোর্টস

আরও পড়ুন