লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির ২০২৬–২০২৭ সেবাবর্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লায়ন সালমা আদিল এমজেএফ।
বিদায়ী সেবাবর্ষের (২০২৫–২০২৬) প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামী নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে এই দায়িত্ব হস্তান্তর করেন। ক্লাবের উদ্যোগে আয়োজিত দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ, ডিস্ট্রিক্ট গভর্নর টিম এবং মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন সংবর্ধনা অনুষ্ঠানে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লায়ন শওকত চৌধুরী এমজেএফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ এবং বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি ও মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ আপু পিএমজেএফ।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ এবং দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ, পিএমজেএফ। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন এম এ মালেক এমজেএফ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া এমজেএফ এবং লায়ন এস এম সামসুদ্দিন এমজেএফ।
অনুষ্ঠানে বক্তারা ডায়নামিক সিটির সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং নতুন প্রেসিডেন্ট সালমা আদিলের নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে জানান, মানবসেবা, নেতৃত্বের উৎকর্ষ, স্বচ্ছতা, জবাবদিহি এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করে তোলাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ও টেকসই সেবামূলক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে লিও ক্লাব অব গোল্ডেন সিটির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুরো আয়োজনটির সমাপ্তি ঘটে।
ডিবিসি/আরএসএল