বাংলাদেশ, রাজধানী

লালবাগের প্রয়াত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মরহুম আনোয়ার হোসেন মাহবুবের অসুস্থ স্ত্রী পাপিয়া আক্তার রিনার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন পাপিয়া আক্তারের খোঁজ নিতে এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন তিনি।


মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে হাসপাতালে পাপিয়া আক্তারকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মু. আমান উল্লাহ।


এ সময় তারা মরহুম বিএনপি নেতার স্ত্রীর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। চিকিৎসার যাবতীয় ব্যয় ও প্রয়োজনীয় সহায়তার বিষয়েও তারা পরিবারকে আশ্বস্ত করেন।


পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন-  ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।


উল্লেখ্য, লালবাগ থানা বিএনপির তৎকালীন নেতা আনোয়ার হোসেন মাহবুব ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরিবারের অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর পুলিশ রিমান্ডে অমানুষিক নির্যাতনের শিকার হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, যা পরবর্তীতে তার অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন