বাংলাদেশ, জেলার সংবাদ

লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির নতুন ফাঁড়ি উদ্বোধন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে নভেম্বর ২০২৫ ০৫:৩০:১৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি নবনির্মিত সীমান্ত ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭শে নভেম্বর)  দুপুরে উপজেলার জোংরা ইউনিয়নে 'চতুরবাড়ী বিওপি'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. নাসের।

 

অনুষ্ঠানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর উদ্বোধনী ফলক উন্মোচন শেষে বিওপি চত্বরে একটি গাছের চারা রোপণ করেন বিজিবি কমান্ডার। 

 

উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তিনি উপস্থিত বিজিবি সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক উদ্বোধনী বক্তব্য রাখেন।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন