জেলার সংবাদ

লালমনিরহাট সীমান্তে অনুপ্রবেশের সময় সাবেক ডিজি সাব্বির বিন শামস আটক

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

শনিবার  রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

 

পুলিশ সুপার জানান, ভারত থেকে অবৈধ পথে দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাব্বির বিন শামসের গতিবিধি দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে পাঠায়। পুলিশ আরও জানিয়েছে, আটককৃত সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে।

 

উল্লেখ্য, সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন