খেলাধুলা, ফুটবল

লিওনেল মেসির অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত, বিশ্বকাপ খেলার পরিকল্পনা নেই আর

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৬ ফিফা বিশ্বকাপই আর্জেন্টিনা দলে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে এমনটিই ধারণা করা হচ্ছিল। ৩৯ বছর বয়সেও বয়সের তোয়াক্কা না করে সবাইকে চমকে দিয়ে মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মেসি। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রানার্স-আপ হিসেবে আটটি গোল এবং চারটি অ্যাসিস্ট করে নিজের অভিযান শেষ করেন তিনি। স্পেনের কাছে ফাইনালে হৃদয়বিদারক হারের পর মেসি নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি। কোচ লিওনেল স্কালোনি জাতীয় দলে তাঁর জন্য পথ খোলা রাখলেও, আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কিংবদন্তি এই ফুটবলারের অবসরের সময়সূচি স্পষ্ট হতে শুরু করেছে।

আর্জেন্টিনার বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বার্সেলোনার এই প্রাক্তন তারকা জাতীয় দলে তরুণদের মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে আরও কয়েক মাস খেলা চালিয়ে যেতে চান। তবে লা আলবিসেলেস্তেদের হয়ে আর কোনো বিশ্বকাপে অংশ নেওয়ার পরিকল্পনা তাঁর নেই। বরং খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টানার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

 

'বিইন স্পোর্টস'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির জন্য একটি বিশেষ এবং জমকালো বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। এই ম্যাচের মাধ্যমে দেশের ভক্ত-সমর্থকরা আর্জেন্টিনার ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারকে জমকালো সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানোর সুযোগ পাবেন।

 

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল দারুণ রোমাঞ্চকর ও নাটকীয়তায় ভরা। টানা কয়েকটি ফাইনাল হেরে তীব্র সমালোচনার মুখে পড়ার পর, তাঁর নেতৃত্বেই ইতিহাসের অন্যতম সেরা সাফল্য ঘেরা যুগে প্রবেশ করে আর্জেন্টিনা। মেসির হাত ধরেই দলটি জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। এছাড়া চলতি বছর বিশ্বকাপের ফাইনালেও পৌঁছায় তারা।

 

বিশ্ব ফুটবলের অনেক বড় বড় তারকার বিদায় যেখানে কেবল একটি সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা বা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, মেসির ক্ষেত্রে পরিস্থিতি তেমন হচ্ছে না। সব ইঙ্গিত বলছে, ১০ নম্বর জার্সির এই মহাতারকার বিদায়ী মুহূর্তটি তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের মতোই স্মরণীয় ও জাঁকজমকপূর্ণ হতে চলেছে।

 

সূএ: এনডিটিভি

 

ডিবিসি/এএইচডি

আরও পড়ুন