জাতীয়

লিটারে ২ টাকা কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য নির্ধারিত নতুন এই দরে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানো হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

নতুন নির্ধারিত দর ও কার্যকারিতা: সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ ফেব্রুয়ারি রবিবার থেকে সারা দেশে নতুন এই মূল্য কার্যকর হবে। নতুন দর অনুযায়ী ডিজেল প্রতি লিটার ২ টাকা কমে দাঁড়িয়েছে ১০০ টাকায়, কেরোসিন বিক্রি হবে ১১২ টাকায়, পেট্রল প্রতি লিটার ১১৬ টাকা এবং অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা।

 

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এই চাহিদার একটি বিশাল অংশ জুড়ে রয়েছে ডিজেল, যা মোট ব্যবহারের প্রায় ৭৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ করা হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল এবং ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেলের মাধ্যমে। 

 

আন্তর্জাতিক বাজারের তেলের মূল্যের সাথে দেশের বাজারের দামের সমন্বয় বজায় রাখতেই নিয়মিত এই মূল্য পরিমার্জন করা হচ্ছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন