আন্তর্জাতিক

লিবিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে সামরিক গোয়েন্দা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাড়িতে থাকা বোমা বিস্ফোরণে লিবিয়ার পূর্বাঞ্চলীয় লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার ফউজি মানসুরি নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) বেনগাজির হাওয়ারিতে নিজ বাসভবনের সামনে থাকা গাড়িতে বোমা বিস্ফোরিত হলে এই নিহতের ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের সূত্রমতে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়টি এখনও স্পষ্ট হওয়া যায়নি।

 

এই ঘটনার পর লিবিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট আরও প্রকট হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। ২০২০ সালে একটি বড় আকারের শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও, দেশটিতে শত্রুভাবাপন্ন প্রশাসনিক পক্ষগুলো এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সবসময়ই নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকে।

 

উল্লেখ্য, ২০১৪ সালে লিবিয়া সংঘর্ষরত দুই পক্ষের মধ্যে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বিভক্ত হয়ে যায়। এর আগে ন্যাটো সমর্থিত এক অভ্যুত্থানে দেশটির দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হয়েছিলেন। বর্তমানে কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে থাকে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন