আন্তর্জাতিক, এশিয়া

লেবাননে ইন্দোনেশীয় ৩ শান্তিরক্ষীর মৃত্যুতে জাতিসংঘের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর (ইউনিফিল) তিন ইন্দোনেশীয় শান্তিরক্ষীর প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্র। বিবৃতিতে হামলার জন্য সুস্পষ্টভাবে কাউকে দায়ী করা হয়নি এবং সংঘাতে লিপ্ত ইসরায়েল কিংবা হিজবুল্লাহ কারো নামই উল্লেখ করা হয়নি।

নিরাপত্তা পরিষদের বিবৃতিতে জানানো হয়েছে, ব্লু লাইন বরাবর চলমান সংঘাতের রেশ ধরে সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবাননে ইউনিফিল বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছে, যার মধ্যে দুটি প্রাণঘাতী বিস্ফোরণও রয়েছে। বিবৃতিতে হামলায় আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করা হয় এবং আন্তর্জাতিক শান্তির জন্য জীবন বাজি রাখা জাতিসংঘের সকল শান্তিরক্ষীর অসামান্য নিষ্ঠা ও সেবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

বিবৃতিতে যুক্তরাষ্ট্রসহ পরিষদের অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো ইউনিফিলের প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি লেবাননের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্যের প্রতিও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। তবে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান পরিচালনাকারী ইসরায়েলি বাহিনী কিংবা তাদের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম এড়িয়ে যাওয়ায় বিবৃতিটি আন্তর্জাতিক মহলে আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন