বাংলাদেশ, জাতীয়

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে সরকারের নিন্দা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও অসংখ্য মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকা জানিয়েছে, এ ধরনের সহিংসতা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার চলমান প্রচেষ্টাকে চরমভাবে ব্যাহত করছে।

শুক্রবার (১০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।


বিবৃতিতে উল্লেখ করা হয়, বৈরুতে ইসরায়েলি হামলায় দিপালী নামে এক বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সরকার এই হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার বলেছে, এই কঠিন সময়ে রাষ্ট্র তাদের পাশে সংহতি প্রকাশ করছে।


লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে নিহত দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই তার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক লক্ষ্যবস্তুতে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং বাংলাদেশ এই অঞ্চলে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন