আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইসরায়েলের এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ইরানের চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে তারা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। 

 

বিবৃতিতে বলা হয়, এখন থেকে নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ থাকবে। প্রণালি বন্ধের এই সিদ্ধান্তকে শত্রুদের প্রতিশ্রুতি ভঙ্গের প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করে বিবৃতিতে আরও সতর্ক করা হয় যে, যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তবে শত্রুপক্ষকে তাদের বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করার জন্য পরবর্তীতে আরও বিভিন্ন পদক্ষেপের পরিকল্পনা ও তা বাস্তবায়ন করা হবে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন