আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননে ইসরায়েলের চলমান হামলার কড়া সমালোচনা ও তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ইসরায়েলের এই আক্রমণ চলমান আলোচনা প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার ঝুঁকিতে ফেলছে।

বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, "ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ লেবাননকে কেবল একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তেই ঠেলে দিচ্ছে না, বরং দেশটির আগে থেকেই নাজুক থাকা আর্থ-সামাজিক অবস্থাকে আরও চরম অবনতির দিকে নিয়ে যাচ্ছে।"

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন