জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে বর্তমানে কোনো প্রকৃত যুদ্ধবিরতি কার্যকর নেই, বরং সেখানে 'কম মাত্রার গোলাগুলি' (লেসার ফায়ার) চলছে।
মে মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছে চীন। এই দায়িত্ব গ্রহণের পর শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের চীনা দূত ফু চং বলেন, লেবাননে এই বোমাবর্ষণ বন্ধ করা ইসরায়েলের একান্ত দায়িত্ব।
এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা আবারও বেড়েছে। শুধুমাত্র গত দুই দিনেই সেখানে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত অন্তত ২,৬১৮ জনে দাঁড়িয়েছে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি