লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলায় "বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির" ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক বিবৃতিতে এই শঙ্কার কথা জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলে (UNIFIL) সৈন্য প্রেরণকারী এবং "লেবাননের শান্তি ও নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ" একটি দেশ হিসেবে ভারত চলমান এই পরিস্থিতিকে "অত্যন্ত উদ্বেগজনক" বলে মনে করছে।
বিবৃতিতে জয়সোয়াল আরও যুক্ত করেন, "আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা অপরিহার্য।"
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি