ইসরায়েল এবং হিজবুল্লাহ শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা জানান, ‘হিজবুল্লাহ ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় এই চুক্তির বিষয়টি চূড়ান্ত করেছেন।
সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, আজ (শুক্রবার) দিনের শুরুতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির পর ইসরায়েল ও হিজবুল্লাহ এখন যুদ্ধবিরতি পালন করছে।’
ডিবিসি/আরএসএল