আন্তর্জাতিক

লেবাননে যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়েছে ইসরায়েল: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শক্তিশালী কূটনীতির কারণেই ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে। লেবাননে হিজবুল্লাহ এবং অন্যান্য ফ্রন্টে হামলা চালানোর কোনো অধিকার ইসরায়েলের নেই বলেও তিনি মন্তব্য করেন।

টেলিভিশনে দেওয়া ওই ভাষণে তিনি এসব কথা বলেন। এ সময়ে ইরানের প্রেসিডেন্ট আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি ইরানের মর্যাদা ও সম্মান' অক্ষুণ্ণ রেখে কূটনৈতিক তৎপরতায় সহায়তা করার জন্য পাকিস্তানের একনিষ্ঠ ভূমিকার প্রশংসা করে তিনি দেশটিকে ধন্যবাদ জানান।

 

পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র চায়নি এবং তারা এই অঞ্চলে কোনো ধরনের অস্থিরতা বা সন্ত্রাসবাদের বিস্তারও চায় না। তেহরান আইনি কাঠামোর মধ্যে থেকে এবং মর্যাদার সাথে নিজেদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

 

তিনি জোর দিয়ে বলেন, ইরান নিজেদের নীতি ও অবস্থানের প্রতি সর্বদা অবিচল থাকবে এবং অপর পক্ষকে অবশ্যই এটি বুঝতে হবে। সামরিক কমান্ডার, রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং শিক্ষার্থীদের গুপ্তহত্যার মাধ্যমে ইরান ও সমগ্র অঞ্চলকে বিশৃঙ্খলা এবং যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি অভিযুক্ত করেন।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন