দক্ষিণ লেবাননে যিশু খ্রিস্টের একটি মূর্তি হাতুড়ি দিয়ে এক ইসরায়েলি সেনার ভাঙচুর করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) ছবিটি প্রকাশের পর তা কয়েক মিলিয়ন মানুষ দেখেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় তুলেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইতোমধ্যে ছবিটির সত্যতা নিশ্চিত করেছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ন্যক্কারজনক ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই ঘটনায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও ধর্মীয় নেতৃবৃন্দ এই ঘটনাকে উস্কানিমূলক এবং ধর্মীয় স্থাপনার ওপর চরম অবমাননা হিসেবে আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর