আন্তর্জাতিক

লেবাননে হামলা করায় ইসরায়েলকে অবশ্যই ‘শায়েস্তা’ করা হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে এর 'চূড়ান্ত ও বেদনাদায়ক জবাব' দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি এই কড়া বার্তা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইব্রাহিম রেজায়ি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘এই পাগলা কুকুরগুলোকে অবশ্যই শায়েস্তা করতে হবে এবং তাদের জায়গা চিনিয়ে দিতে হবে। আজ রাতে দখলকৃত ভূমির (ইসরায়েল) আকাশের দিকে নজর রাখুন।’

 

এর আগে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছিল, ইসরায়েলি হামলায় ওই এলাকার দুটি ভবনের দুটি অ্যাপার্টমেন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রসঙ্গত, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার চলমান সংঘাত অবসানের লক্ষ্যে গত ১৭ এপ্রিল থেকে একটি ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার কথা থাকলেও, বাস্তবে তা কখনোই মেনে চলা হয়নি।

 

সূত্র: আলজাজিরা
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন