আন্তর্জাতিক

লেবাননে হিজবুল্লাহর পুঁতে রাখা বোমা বিস্ফোরণ: এক ইসরায়েলি সেনা নিহত, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধবিরতির মধ্যেই হিজবুল্লাহর পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এক ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও নয়জন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১৯ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত সেনার নাম লিডোর পোরাত (৩১)। তিনি আশদোদ এলাকার বাসিন্দা এবং হীরাম রিজিওনাল ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। গত দুদিনে যুদ্ধবিরতি চলাকালীন তিনি দ্বিতীয় কোনো ইসরায়েলি সেনা যিনি প্রাণ হারালেন।

 

প্রাথমিক সামরিক তদন্ত অনুযায়ী, শনিবার দক্ষিণ লেবাননের আইডিএফ নিয়ন্ত্রিত এলাকায় ব্যাটালিয়নের কার্যক্রম চলাকালীন একটি ইঞ্জিনিয়ারিং যান হিজবুল্লাহর পুঁতে রাখা বোমার ওপর দিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। ভারী যন্ত্রপাতিগুলো সুরক্ষার দায়িত্বে থাকা সেনারা এই বিস্ফোরণের কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই লিডোর পোরাত মারা যান এবং আরও নয়জন আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা মাঝারি এবং বাকি চারজন সামান্য আঘাত পেয়েছেন।

 

বিস্ফোরণের পরপরই ইসরায়েলি বাহিনী ওই এলাকায় বেশ কিছু লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। আহত সেনাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই পুরো ঘটনাটি বর্তমানে সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

 

সেনা সদস্যের পরিচয়: পরিবারের সদস্যরা পোরাতকে অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ হিসেবে বর্ণনা করেছেন। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীতে রিজার্ভ ডিউটি পালন করছিলেন। পোরাত তাঁর বাবা, বড় ভাই এবং যমজ বোনকে রেখে গেছেন।

 

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার বারাক কালফন (৪৮) নামে এক ওয়ারেন্ট অফিসার একই এলাকায় অস্ত্র তল্লাশির সময় বিস্ফোরণে নিহত হয়েছিলেন। ১০ দিনের জন্য কার্যকর হওয়া এই সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই এমন প্রাণহানির ঘটনা দুই পক্ষের মধ্যকার উত্তজনা আবারও বাড়িয়ে তুলছে।

 

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন