আন্তর্জাতিক

হিজবুল্লাহকে সর্বাত্মক সমর্থনের প্রতিশ্রুতি ইরানের রেভল্যুশনারি গার্ডের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি বলেছেন, রেজিসট্যান্স ফ্রন্ট বা প্রতিরোধ ফ্রন্টের মধ্যে এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্য বিরাজ করছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে ইসমাইল কানি জানান, বর্তমানে আমাদের মূল লক্ষ্য হলো হিজবুল্লাহ এবং রেজিসট্যান্স ফ্রন্টের অন্যান্য শাখাগুলোকে সর্বাত্মক সহায়তা করা।

 

ইসরায়েলের পরিণতি নিয়ে তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষী, ইহুদিবাদী শাসকগোষ্ঠী (ইসরায়েল) সাম্প্রতিক দশকগুলোতে কোনো যুদ্ধেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। দক্ষিণ লেবাননে তাদের পরাজয় সেই ঐতিহাসিক নিয়তিরই একটি ধারাবাহিকতা মাত্র।

 

উল্লেখ্য, কুদস ফোর্স হলো ইরানের রেভল্যুশনারি গার্ডের একটি বিশেষ অভিজাত শাখা, যা মূলত দেশের বাইরের সামরিক ও গোয়েন্দা অভিযানগুলো পরিচালনা করে থাকে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন