ফুটবল

লেভান্তের কাছে হারলো বার্সেলোনা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ৩রা নভেম্বর ২০১৯ ১০:৩৩:০৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লা লিগায় লেভান্তের মাঠে ৩-১ গোলে হেরেছে বার্সেলোনা। লিগে টানা সাত জয়ের পর হারের স্বাদ পেলো কাতালান ক্লাবটি।

ম্যাচের ছয় মিনিটে লিওনেল মেসির স্পট কিকে লিড নেয় বার্সেলোনা। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল।

সেকেন্ড হাফে সাত মিনিটের ঝড়ে উড়ে গেছে অতিথিরা। কামপানার লক্ষ্যভেদে সমতায় ফেরে লেভান্তে। পরে, পাঁচ মিনিটে বোরহা মায়োরালের গোলে লিড নেয় স্বাগতিকরা। নেমানিয়ার গোলে জয় নিশ্চিত করে লেভান্তে।

মৌসুমে আরও একবার লেভান্তে চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বার্সা ডিফেন্সের ফাটল। দ্রুত সময়ের তিন গোলে পিছিয়ে থাকা লেভান্তেই বার্সার কাছ থেকে কেড়ে নিয়েছে পুরো তিন পয়েন্ট।

আরও পড়ুন