খেলাধুলা, ক্রিকেট

বলের আঘাতে আইসিউতে ভারতীয় আম্পায়ার

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে বলের আঘাতে গুরুতর আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন ভারতীয় অন-ফিল্ড আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। ব্যাটারের জোরালো স্ট্রেট ড্রাইভ সরাসরি তার মুখে আঘাত করলে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যকার ম্যাচে রান তাড়ার সময় ইনিংসের ১৮তম ওভারে ঘটনাটি ঘটে। বোলার আশিস মিনার একটি ডেলিভারিতে নিউ দিল্লির তরুণ ব্যাটার লক্ষ্য থারেজা সোজা ব্যাটে জোরালো স্ট্রেট ড্রাইভ খেলেন। বলটি মাটিতে পড়ার আগেই সরাসরি অন-ফিল্ড আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের ডান গালে, কানের ঠিক নিচে আঘাত হানে।

 

তীব্র আঘাতের পরপরই গালে হাত দিয়ে পিচে বসে পড়েন ধর্মেশ। পরিস্থিতির আকস্মিকতায় হতবাক হয়ে যান ব্যাটার থারেজাও। নিজের শটে আম্পায়ার আহত হয়েছেন বুঝতে পেরে মাথায় হাত দিয়ে উইকেটের পাশে বসে পড়েন তিনি। নন-স্ট্রাইকিং প্রান্তের ব্যাটার ও ফিল্ডাররা দ্রুত আহত আম্পায়ারের কাছে ছুটে যান। মুহূর্তেই মাঠের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ বদলে যায় উৎকণ্ঠায়।

 

শুরুতে আঘাতের গুরুতরতা পুরোপুরি বোঝা না গেলেও কিছু সময়ের মধ্যেই ভরদ্বাজের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত দিল্লির একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর পরিস্থিতি গুরুতর বিবেচনায় চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন