আন্তর্জাতিক, আরব

লোহিত সাগরের প্রবেশপথ বন্ধে হুতিদের নির্দেশ দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার পর ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখার পাশাপাশি এবার আরও বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছে। নতুন পদক্ষেপের অংশ হিসেবে তারা ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায়, তবে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল-মানদেব প্রণালি বন্ধের প্রস্তুতি নিতে মিত্র ইয়েমেনের হুতি গোষ্ঠীকে নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে এই পরিকল্পনা নিয়ে আলোচনার পর সম্প্রতি হুতিদের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। 

 

তবে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকির পর দেওয়া হয়েছে কি না তা স্পষ্ট নয় এবং এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা হুতি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তারা ইয়েমেনের পার্বত্য অঞ্চল, হোদেইদাহ ও এডেন উপসাগর সংলগ্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মানদেব প্রণালিতে হামলার সব প্রস্তুতি সম্পন্ন করে এখন শুধু চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে।

 

বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালি ইতিমধ্যে বন্ধ থাকার পাশাপাশি যদি হুতিদের হামলার কারণে লোহিত সাগরের পথও অচল হয়ে পড়ে, তবে মধ্যপ্রাচ্যের এই দুটি প্রধান জ্বালানি রুট একসঙ্গে বাধাগ্রস্ত হওয়ার ফলে বৈশ্বিক জ্বালানি সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/অরপিডি

আরও পড়ুন