আন্তর্জাতিক

লোহিত সাগরে সৌদির সামরিক জাহাজে মিসাইল হামলার দাবি হুতি গোষ্ঠীর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লোহিত সাগরে সৌদি আরবের একটি সামরিক জাহাজ এবং চারটি সহচর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই দাবি করেছেন।

 

তবে হুতিদের এই দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

 

আন্তর্জাতিক কৌশলগত জলপথে এই হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন