আন্তর্জাতিক

শক্তিশালী পাসপোর্টের তালিকায় দুই ধাপ এগোল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের প্রভাবশালী পাসপোর্টের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের। লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান 'হেনলি অ্যান্ড পার্টনার্স' প্রকাশিত ২০২৬ সালের সর্বশেষ সূচকে বাংলাদেশ ৯৩তম অবস্থানে উঠে এসেছে।

এর আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম। অর্থাৎ, নতুন তালিকায় বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে।


একটি দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়, তার ওপর ভিত্তি করে এই শক্তিশালী পাসপোর্টের তালিকা তৈরি করা হয়। সীমান্তে স্বল্প সময়ের অপেক্ষা এবং ভ্রমণের বিধিনিষেধ শিথিল হওয়ার ক্ষেত্রে এই সূচক অত্যন্ত গুরুত্বপূর্ণ।


হেনলি পাসপোর্ট ইনডেক্সের নতুন তালিকায় বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক দেশে ভিসাভুত সুবিধা পেয়ে থাকেন। তালিকার দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।


তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত। চতুর্থ অবস্থানে রয়েছে ইউরোপের একঝাঁক দেশ- বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড। পঞ্চম স্থান রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। ষষ্ঠ স্থানে হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। সপ্তম স্থানে অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লাতভিয়া ও যুক্তরাজ্য।

 

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এটি একটি ইতিবাচক খবর। গত বছরের তুলনায় দুই ধাপ এগিয়ে ৯৩তম স্থানে উঠে আসা আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। বর্তমান সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের নির্দিষ্ট কিছু দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা সম্ভব হচ্ছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন