ইরানের পার্লামেন্টের প্রেসিডিয়াম সদস্য আহমাদ নাদেরি রাজনৈতিক নেতা ও দলগুলোকে নিজেদের মধ্যকার মতপার্থক্য জনসমক্ষে না আনার আহ্বান জানিয়েছেন। অভ্যন্তরীণ এ ধরনের দ্বন্দ্ব প্রকাশ্যে আসাকে তিনি 'হুমকিস্বরূপ ও বিপজ্জনক' বলে উল্লেখ করেছেন।
ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (ইসনা) দেওয়া এক সাক্ষাৎকারে নাদেরি জানান, দেশ বর্তমানে 'যুদ্ধাবস্থায়' রয়েছে। এ কারণে সব দলের জন্যই এখন একটি ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, বিশেষভাবে মনে রাখতে হবে, যুদ্ধক্ষেত্র কেবল সামরিক রণক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; কূটনীতির মাঠও এই লড়াইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক।
এই কর্মকর্তা আরও জোর দিয়ে বলেন, সামরিক মঞ্চে নীরবতার এই সময়ে জাতীয় সংহতি বজায় রাখা এবং মতপার্থক্যকে বিভাজনে রূপ নিতে না দেওয়া কেবল কোনো রাজনৈতিক পরামর্শ নয়। বরং এটি জাতীয় কর্তৃত্ব অক্ষুণ্ন রাখা এবং শত্রুর কৌশল নস্যাৎ করার জন্য একটি অপরিহার্য শর্ত।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি