আন্তর্জাতিক

শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ করে ইরানকে টিকিয়ে রেখেছে জনগণ: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের জনগণ সব প্রতিকূলতা ও চাপ মোকাবিলা করে আধুনিক ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি এক বক্তব্যে তিনি দেশের জনগণের সাহসিকতা ও ধৈর্যের ভূয়সী প্রশংসা করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, বর্তমান পর্যন্ত ইরান যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, তবে তার সম্পূর্ণ কৃতিত্ব কেবল এ দেশের সাধারণ মানুষেরই প্রাপ্য।

 

তিনি অভিযোগ করেন, শত্রুরা নানা উপায়ে সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উসকানি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের জনগণকে কোনোভাবেই হতাশ না করার জন্য সরকার সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ।

 

জনগণের উদ্দেশে তিনি আরও বলেন, সরকার যদি জনগণের পাশে অটুটভাবে থাকে, তবে পৃথিবীর কোনো শক্তিই তাদের হাঁটু গেড়ে বসাতে পারবে না।

 

শত্রুর যাবতীয় চাপ ও ষড়যন্ত্র উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার ওপর বিশেষ জোর দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন