আন্তর্জাতিক

শত্রু দেশগুলোর জন্য বন্ধ হচ্ছে হরমুজ প্রণালি, নতুন নীতিমালা আনছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর কড়াকড়ি আরোপের পর এবার সেখানে যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট আইনি কাঠামো বা নীতিমালা তৈরি করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন নিয়মাবলি মূলত ইরানের বন্ধুপ্রতিম এবং নিরপেক্ষ দেশগুলোর জন্য প্রযোজ্য হবে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তেহরান বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থাপনা ও প্রশাসন পরিচালনার জন্য একটি বিশেষ ফ্রেমওয়ার্ক বা রূপরেখা তৈরি করছে। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, যেসব দেশ ইরানের প্রতি শত্রুভাবাপন্ন, তাদের এই প্রণালী দিয়ে পারাপার হতে দেওয়া হবে না।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই বিষয়ে ওমানের সঙ্গেও আলোচনা শুরু করেছে ইরান। ভৌগোলিকভাবে হরমুজ প্রণালির দক্ষিণ অংশ ওমান নিয়ন্ত্রণ করলেও উত্তর অংশটি ইরানের নিয়ন্ত্রণে। তবে সমুদ্রের এই অংশটি অনেক বেশি গভীর হওয়ার কারণে বড় বড় বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের জন্য ইরানের নিয়ন্ত্রিত রুটটিকেই বেশি পছন্দ করে।

 

বিশাল আকৃতির পণ্যবাহী জাহাজগুলোর পক্ষে ওমানের নিয়ন্ত্রিত অগভীর অংশ দিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব। ফলে ইরানের তৈরি এই নতুন নীতিমালা বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন