জাতীয়

শনিবার ছুটির দিনেও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাসভবন যমুনার সংস্কার কাজ এখনো সম্পন্ন না হওয়ায় তিনি আগামী আরও কয়েকদিন সচিবালয় থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। বৃহস্পতিবার তিনি দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করেন। এদিন তিনি তাঁর সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি 'ফ্যামিলি কার্ড' বাস্তবায়ন বিষয়ক একটি আন্তঃমন্ত্রণালয় সভাতেও অংশগ্রহণ করেন।

 

ইতোমধ্যে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সরকার একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট অধিশাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ১৫ সদস্যবিশিষ্ট এই গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং তাঁর সাথে সদস্য হিসেবে যুক্ত রয়েছেন আরও ১৪ জন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন