বাংলাদেশ, জাতীয়

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পাকিস্তানের মন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় পৌঁছান।

ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছে। হাইকমিশন জানায়, ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার উদ্দেশ্যে ঢাকায় এসে পৌঁছেছেন।

 

ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম। এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন