ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রবিবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শপথ নেওয়া এই দুই সংসদ সদস্য হলেন শেরপুর-৩ আসন থেকে বিজয়ী মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশা। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে জয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি এই আসনটি ছেড়ে দিলে গত ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত হয়ে গিয়েছিল। পরে একই দিনে (৯ এপ্রিল) সেখানেও নির্বাচন অনুষ্ঠিত হয়।
ডিবিসি/পিআরএএন