ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

শপথ নিলেন ভারতের নতুন প্রধান বিচারপতি

শপথ নিলেন ভারতের নতুন প্রধান বিচারপতি

আন্তর্জাতিক, ভারত

শপথ নিলেন ভারতের নতুন প্রধান বিচারপতি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই নভেম্বর ২০১৯ ১০:৪৪:২৪ অপরাহ্ন

ভারতের সুপ্রিম কোর্টের ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন শরদ অরবিন্দ বোবদে।

সোমবার, নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এসময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন।

চলতি মাসে বিতর্কিত অযোধ্যা মামলার রায় ঘোষণা করা সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে ছিলেন শরদ অরবিন্দ বোবদে। ২০২১ সালের এপ্রিল পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে, রবিবার সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেন।

আরও পড়ুন