রাজনীতি

শেষ পর্যন্ত শপথ নিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৯:৩৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় সংসদের সদস্য পদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচিত প্রার্থীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে দ্বিতীয় ধাপে এই শপথ অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। তবে শপথের আগে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়। সকালে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জামায়াতের এক শীর্ষ নেতা শপথ বর্জনের ইঙ্গিত দিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য তাঁরা দুটি পদেই শপথ নিয়েছেন। তবে এ সময় সেখান থেকে চলে যান ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

 

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

 

বিএনপির অবস্থান পরিষ্কার করে কক্সবাজার–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। বিষয়টি জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এরপর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।’ একারণেই বিএনপি জোট কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে, সংস্কার পরিষদের সদস্য হিসেবে নয়।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন