বাংলাদেশ, জেলার সংবাদ

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

শরীয়তপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শরীয়তপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) জেলা কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে অবস্থিত এই স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, "সাব্বাস শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভন্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।" ভিডিওটিতে এক ব্যক্তিকে স্মৃতিস্তম্ভটিতে আগুন দিতে দেখা যায়।


সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্মৃতিস্তম্ভটির বেশ কিছু অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কখন এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।


এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন বলেন, "হঠাৎ জানতে পারলাম রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা জুলাই স্মৃতিস্তম্ভটিতে আগুন দিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি পালং মডেল থানার ওসিকে জানানো হয়েছে।"


পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহে আলম জানান, তিনি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন