বাংলাদেশ, জেলার সংবাদ

শরীয়তপুরে পদ্মা নদীতে ভেসে আসা পলিব্যাগে মিলল দেহের খণ্ডিত অংশ

শরীয়তপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে পদ্মা নদী থেকে পলিব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত হাত ও পা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৪ মে) দুপুর ৩টার দিকে উপজেলার ওয়াপদা সংলগ্ন পদ্মা নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পাড়ে ব্লকের সঙ্গে আটকে থাকা একটি সাদা রঙের রহস্যময় পলিব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে নড়িয়া থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খোলার পর সেখান থেকে এক অজ্ঞাত ব্যক্তির কনুই পর্যন্ত দুটি হাত এবং হাঁটু পর্যন্ত দুটি পা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অঙ্গগুলো দীর্ঘক্ষণ পানিতে থাকায় অর্ধগলিত অবস্থায় ছিল।

 

পুলিশ জানিয়েছে, কে বা কারা এই দেহাবশেষ এখানে ফেলেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ফরিদপুর টিমকে খবর দেয়া হয়েছে। সিআইডির ফরেনসিক পরীক্ষার পর মরদেহের পরিচয় ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন