বাংলাদেশ, জেলার সংবাদ

শরীরের ভেতর করে স্বর্ণের বার পাচারকালে চাঁপাইনবাবগঞ্জে আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে দুইট স্বর্ণের বারসহ মো. সানি মাই (২৭) নামের এক যুবককে আটক করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। আটককৃত যুবক ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে সানি মাই সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাচ্ছিলেন। সোনামসজিদ আইসিপিতে নিয়মিত চেকিং কার্যক্রম চলাকালীন আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার শরীরে ধাতব দ্রব্যের অস্তিত্ব পাওয়া যায়। বিজিবি সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের কথা স্বীকার করেন।

 

পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হয়। এসময় তার পায়ুপথ থেকে ২৩১.৮১ গ্রাম ওজনের দুটি খাঁটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিজিবি’র তথ্যমতে, উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৫৪ লক্ষ টাকা।

 

অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া আরও জানান, রাজস্ব ফাঁকি দিয়ে এই স্বর্ণ ভারতে পাচার করা হচ্ছিল। চোরাকারবারীরা অভিনব কৌশল অবলম্বন করলেও বিজিবি’র সতর্ক অবস্থানের কারণে তা ব্যর্থ হয়েছে। এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন