শরীয়তপুরের নড়িয়া মানাখণ্ড এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী আবু তাহেরের পরিবার অভিযোগ করেছে, তারা বাধা দিতে গেলে প্রতিপক্ষ তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে।
রবিবার (৭ই ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আবু তাহের ও তার পরিবার তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
তারা জানান, প্রতিপক্ষের বিরুদ্ধে জেলা ও পুলিশ প্রশাসনে লিখিত অভিযোগ করেও কোনো সহায়তা পাননি। এমন পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে আবারও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন তারা।
ডিবিসি/আরএসএল