জাতীয়, রাজধানী

শহিদ মিনারে জনতার ঢল: ফুলে ফুলে ভরে গেছে বেদি

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাত ১২টার আগ থেকেই ফুল নিয়ে জড়ো হতে থাকেন ভাষাপ্রেমিকেরা। সকাল হতেই ফুলে ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদি। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে নেমেছে মানুষের ঢল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে দেখা যায়, হাতে ফুল আর হৃদয়ে গভীর ভালোবাসা নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করছেন। 

 

সকালে শহিদ মিনারের আশপাশে ফুল দিতে যাওয়া মানুষের দীর্ঘ সারি দেখা যায়। শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন বিএনসিসি ও স্কাউটস সদস্যরা। একে একে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা আন্দোলনের শহিদদের প্রতি।

 

দেখা যায়, কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল নিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তাঁরা। অনেকেই পরেছেন একুশের প্রতীক সাদা–কালো পোশাক। ফুলে ফুলে ভরে গেছে শহিদ মিনারের বেদি।

 

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। তা চলে সাহ্‌রির আগপর্যন্ত। সাহ্‌রি শেষে আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় প্রভাতফেরিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শুরু করেন।

 

প্রভাতফেরিতে এর মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন