বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন। রাষ্ট্রীয়ভাবে প্রদান করা হয়েছে গার্ড অব অনার। মঙ্গলবার (৩০ জুন) কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হলে সেখানে সর্বস্তরের জনগণ তাকে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে।
সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে শিল্পী মুস্তাফা মনোয়ারের মরদেহ নেওয়া হলে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রথম কর্মস্থল চারুকলা অনুষদেও মরদেহ নিয়ে যাওয়া হয়। পরে বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
ডিবিসি/এসএফএল