আন্তর্জাতিক

শান্তিচুক্তির চূড়ান্ত খসড়ায় সম্মত যুক্তরাষ্ট্র-ইরান: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

শেহবাজ শরিফ লেখেন, চুক্তির পরবর্তী ধাপগুলো চূড়ান্ত করতে পাকিস্তান উভয় পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। যুদ্ধ অবসানে চুক্তির এতটা কাছাকাছি আগে কখনও ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

 

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও দাবি করেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্বাক্ষরের এতটা কাছাকাছি আগে কখনও পৌঁছানো সম্ভব হয়নি। এক্সে দেওয়া এক বার্তায় তিনি চুক্তিটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এর বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমকে অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি আরও জানান, দায়িত্বশীল ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে যথাসময়ে চুক্তির সব তথ্য জনগণের সঙ্গে ভাগাভাগি করা হবে।

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোকে ‘ভুয়া খবর’ বলে আখ্যায়িত করেছেন। শুক্রবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, লিখিতভাবে যেসব শর্তে উভয় পক্ষ সম্মত হয়েছে, তার সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত শর্তগুলোর কোনো সম্পর্ক নেই। তিনি আরও লেখেন, তাদের সঙ্গে কাজ করা অত্যন্ত অসম্মানজনক এবং সৎ উদ্দেশ্যে কাজ করার কোনো সুযোগ নেই।

 

উল্লেখ্য, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে টানা দুই দিন ধরে হামলা চালায়। তবে বৃহস্পতিবার ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র একটি প্রাথমিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত হামলা বাতিলের কথাও জানিয়েছিলেন তিনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন