বাংলাদেশ

শাপলা চত্বরে হত্যার ঘটনায়: ট্রাইব্যুনালে দীপু মনি-রুপা-বাবুসহ ৯ আসামি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে মানবতাবিরোধী অপরাধ ও হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ রবিবার (৭ জুন) সকালে কারাগার থেকে পুলিশ তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসে।

এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, গত ১৪ মে দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে এই মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল। 

 

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকায় আসামিদের হাজির করা হলেও, তদন্ত কার্যক্রম এখনও চলমান থাকায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে আরও সময় চাওয়া হবে।

 

এই মামলায় গ্রেপ্তার হয়ে ট্রাইব্যুনালে হাজির হওয়া অন্যান্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন