চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষের দিকে। রবিবার (৩ মে) এই তথ্য জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। তিনি আরও জানান, আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এর আগে, গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা দুই মাস বাড়িয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ওই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দায়ের করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়।
ডিবিসি/কেএলডি