রাজনীতি, জেলার সংবাদ

শামা ওবায়েদের নাম ভাঙিয়ে কেউ যেন সুবিধা নিতে না পারে: সতর্কতামূলক চিঠি

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১৪ই মার্চ ২০২৬ ১২:৪৬:৩৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সংসদ সদস্য এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নাম ব্যবহার করে কেউ যেন কোনো সরকারি দপ্তর থেকে অনৈতিক সুবিধা আদায় করতে না পারে, সে লক্ষ্যে লিখিত নির্দেশনা জারি করা হয়েছে। এই দুই উপজেলার সব সরকারি দপ্তরকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ মার্চ) প্রতিমন্ত্রীর সরকারি প্যাডে এই নির্দেশনাসংবলিত চিঠিটি জারি করা হয়। ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পাশাপাশি সব দপ্তরের কর্মকর্তাদের কাছে এই সতর্কতামূলক চিঠিটি পাঠানো হয়েছে।

 

চিঠিতে বলা হয়েছে, ‘বিভিন্ন সরকারি অফিসে মন্ত্রীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে—এমন অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে।’ এ ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ না দিতে সব কর্মকর্তা-কর্মচারীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। 

 

পাশাপাশি, এ ধরনের কোনো ব্যক্তি কোনো তদবির নিয়ে গেলে তা গুরুত্বের সঙ্গে যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, "আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

 

সম্প্রতি এই দুই উপজেলার বিভিন্ন জনসভায় দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট করে আসছেন যে, তাঁর নির্বাচনী এলাকায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজিসহ কোনো সন্ত্রাসী কার্যকলাপ সহ্য করা হবে না। কেউ এসব কর্মকাণ্ডে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রতিমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন