আন্তর্জাতিক, খেলাধুলা, ক্রিকেট

শাহীন আফ্রিদির সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়ার কারণ জানালেন শহীদ আফ্রিদি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৬ই নভেম্বর ২০২৩ ০১:৩৯:৪৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের তারকা খেলোয়াড় হিসেবে যেমন কদর রয়েছে শহীদ আফ্রিদির ঠিক তেমনি পারিবারিকভাবেও তারা সমৃদ্ধ। তাই তো মেয়েকে বিয়ে দিতে অনেক কিছু ভাবনা ভাবতে হয়েছে। অনেক কিছু বিবেচনায় নিয়েই জামাই হিসেবে শাহীন আফ্রিদিকে বেছে নিয়েছেন ক্রিকেটে বুমবুম খ্যাত শহীদ আফ্রিদি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শহীদ আফ্রিদির দ্বিতীয় মেয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শাহীন। মেয়েকে কেন শাহীন আফ্রিদির কাছে বিয়ে দিয়েছেন সে বিষয়টি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেছেন আফ্রিদি। ওই টেলিভিশনের সাক্ষাৎকারে শহীদ আফ্রিদি জানান, তাদের দুই পরিবারের মধ্যে আগে থেকেই জানাশোনা ছিল। আর শাহীন মানুষ হিসেবে ভালো হওয়ায় নিজের মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়েছেন তিনি।

আফ্রিদি বলেন, ‘শাহীনের পরিবার আমার পরিবারের মধ্যে এ ব্যাপারে অনেক আগে থেকেই কথাবার্তা বলছিল। একজন মানুষের অবশ্যই মানুষ হতে হবে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শাহীন একজন অসাধারণ মানুষ। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না। আমাদের মুরব্বিরা একে-অপরকে জানতেন। যদিও আমাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।’
 
ঘরোয়া ক্রিকেটে যারাই শাহীনের সঙ্গে খেলেছে তারা তার আচরণের প্রশংসা করেছে এবং তাকে ভালো মানুষ এবং খুবই পরিপক্ক বলত, আর এ বিষয়গুলো আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, যোগ করেন আফ্রিদি।

ওই সাক্ষাৎকারে নানা বিষয়ে নিয়ে কথা বলেছেন শহীদ আফ্রিদি। তাকে জিজ্ঞেস করা হয় তিনি কখনো সিনেমা করার প্রস্তাব পেয়েছেন কিনা। এর উত্তরে তিনি বলেছেন, ‘তার পরিচয় একমাত্র ক্রিকেটার। তার পরিবারের কেউ কখনো সিনেমার সঙ্গে যুক্ত ছিল না। তাই তিনিও হবেন না। যদিও ভারত থেকেও সিমেনা করার প্রস্তাব পেয়েছিলেন তিনি।, ক্রিকেটার হিসেবে বিজ্ঞাপনে বিভিন্ন সময় অভিনয় করেছেন, এটিই তার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেন এক সময়ের ক্রিকেটের বড় এ তারকা। সূত্র: ডেইলি পাকিস্তান।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন